অভিনব কায়দায় বিদ্যুৎ চুরি। যা শুনলে আপনি রীতিমতো চমকে যাবেন। বিদ্যুতের বিল কে ফাঁকি দিতে মিটারে লাগানো হয়েছে রেজিস্ট্যান্স সার্কিট। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের তালপুকুর এলাকায়।
স্থানীয় ও বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, ব্যারাকপুরের তালপুকুর এলাকায় তিনটি বাড়িতেই হঠাৎ করে বিদ্যুতের বিল অনেক কমে যায়। যেখানে ওই বাড়িগুলিতে বিল হতো দু হাজার থেকে আড়াই হাজার টাকা, সেখানে হঠাৎ করেই বিল আসতে শুরু করে দুশো থেকে আড়াইশো টাকা।
সেখানেই সন্দেহ হয় বিদ্যুৎ দপ্তরের। তদন্ত করতে গিয়ে তারা জানতে পারে বিদ্যুৎ মিটারে বসানো হয়েছে রেজিস্ট্যান্স সার্কিট। ফলে বিদ্যুৎ যা খরচ হচ্ছে তার দশ শতাংশ রেডি হচ্ছিল মিটারে। এবার প্রশ্ন হল সরকারি সিল লাগানো মিটারে কিভাবে সার্কিট বসালেন তারা।
তদন্তে নেমে তারা জানতে পারেন প্রথমে ওই শিল্পীকে গরম জলে ডুবিয়ে বড় করা হয়। এরপর রেজিস্ট্যান্স সার্কিটটিকে মিটারে বসিয়ে দেয়ার পর, পুনরায় ঠান্ডা জলে ডুবিয়ে আগের মত ছোট করে দেয়া হয়। ফলে এত বড় চুরি সাদা চোখে দেখলে ধরাই যায়না।
বিদ্যুৎ চুরির অভিযোগে ইতিমধ্যেই ওই তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি টিটাগর থানার এলাকার বাসিন্দা মহম্মদ সেলিম আনসারী কে ২ লক্ষ ১৭ হাজার ৪৬৯ টাকা, আসলাম আনসারীকে ১লক্ষ 65 হাজার ১৬ টাকা এবং মোহাম্মদ মোস্তফা কে ২৪ হাজার ৫৬ টাকা জরিমানা করা হয়েছে।







