দক্ষিণ 24 পরগনার আতশবাজির অন্যতম প্রাণকেন্দ্র বারুইপুরের চাম্পাহাটি। বারুইপুরের চাম্পাহাটিতে বাড়ি বাড়ি তৈরি হয় বিভিন্ন প্রকার আতস বাজি। গত সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাট থানার অন্তর্গত পাথরপ্রতিমা তিনঘেরী এলাকায় বাজি বিস্ফোরণের জেরে মৃত্যু হয় একই পরিবারের আটজনের। এই ঘটনার পর নড়েচড়ে বসে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। বুধবার বারুইপুরের চাম্পাহাটির হাড়াল এলাকায় বড়োসড় তল্লাশি অভিযানে নামে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। পুলিশের তল্লাশি অভিযানে বেশ কয়েক কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়। বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ শব্দবাজি।
অন্যদিকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে মহেশতলা থানার অন্তর্গত লুঙ্গি এলাকায় মাইকিং এর মাধ্যমে বাজি ব্যবসায়ীদের সতর্কীকরণ করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের নির্দেশে আপাতত বাজি ব্যবসা পুরোপুরি বন্ধ রয়েছে বারুইপুরের চাম্পাহাটিতে। বেআইনি বাজি ব্যবসার রুখতে এবং বাজি শিল্পকে বাঁচাতে এলাকায় দ্রুত ক্লাস্টার তৈরি দাবি জানিয়েছে বাজি ব্যবসায়ীরা। এ বিষয়ে এক বাজি ব্যবসায়ী সাধন সরদার তিনি জানান, বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে বুধবার তল্লাশি অভিযানের নামে এলাকায়। এলাকায় মজুদ রয়েছে কিনা শব্দবাজি সে বিষয়ে খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। সরকারি নির্দেশ মেনে আমরা নিষিদ্ধ শব্দবাজি ক্রয় বিক্রয় করা বন্ধ রেখেছি।
আমাদের কাছে পরিবেশবান্ধব বাজি রয়েছে। এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালী তিনি জানান, আমরা সতর্ক রয়েছি এবং এলাকায় সতর্কীকরণের বার্তা প্রতিনিয়ত দেয়া হয়। এমনকি এলাকায় তল্লাশি অভিযান ও চালানো হয়। এলাকায় বেআইনি শব্দবাজি মজুদ রয়েছে কিনা সে বিষয়েও আমরা তল্লাশি অভিযান চালাই। আজও তল্লাশি অভিযানে বেশ কিছু নিষিদ্ধ শব্দবাজি আমরা বাজেয়াপ্ত করি।
পাথর প্রতিমার বাজি বিস্ফোরণের পর কার্যত নড়েচড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন নিষিদ্ধ শব্দবাজি রুখতে এবং বেআইনি বাজি ব্যবসা বন্ধ করার লক্ষ্যে বদ্ধপরিকর পুলিশ প্রশাসন।







