সায়ন সেন, জলপাইগুড়ি: রাজ্য পর্যায়ের সেচ্ছা সেবি সংগঠণ প্রকাশ ফাউন্ডেশন এর জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত প্রথম বর্ষের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ব্যাপক সাড়া ফেলছে দৌড় বীর দের মধ্যে,
সোমবার দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও জলপাইগুড়ির আসাম মোড় থেকে পি ডাব্লিউ ডি মোড় পর্যন্ত ৬.৪ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিতে জলপাইগুড়ি ছাড়াও কলকাতা, ডালখোলা সহ রাজ্যের বিভিন্ন প্রতিযোগিরা অংশ নেন। মোট 84 জন প্রতিযোগী অংশ গ্রহণ করে এই রান ফর জলপাইগুড়ি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায়। এই প্রসঙ্গে হুমাইপুর প্রকাশ ফাউন্ডেশনের সভাপতি নব্বেন্দু মৌলিক জানান, প্রকাশ ফাউন্ডেশন রাজ্য জুড়ে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথম ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে, অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। রাজ্যের বিভিন্ন স্থানের ক্রীড়া প্রেমীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।







