জেলা

ইঞ্জিনে হাত আটকে বিপত্তি, মেমারি স্টেশনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে রইল হাওড়া-গামী লোকাল

শুক্রবার সকালে মেমারি স্টেশনে এক রেলকর্মীর দুর্ঘটনার জেরে হাওড়াগামী এক লোকাল ট্রেন দীর্ঘক্ষণ আটকে পড়ে। জানা গেছে, সকাল ৭টা ২৬ মিনিট নাগাদ বর্ধমান থেকে ছেড়ে আসা ডাউন বর্ধমান-হাওড়া লোকালটি মেমারি স্টেশনে পৌঁছলে ঘটে বিপত্তি। ট্রেনটি মেমারির তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর এক রেলকর্মীর হাত ইঞ্জিনের ভিতরে আটকে যায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই রেলকর্মী বর্ধমান থেকে লোকালে চড়ে মেমারির দিকে আসছিলেন এবং ইঞ্জিনের অংশেই ছিলেন। ট্রেন থেকে নামার সময় কোনও একটি বস্তু পড়ে গেলে তা তুলতে গিয়েই তাঁর হাত ইঞ্জিনের যন্ত্রাংশে আটকে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্টেশন কর্তৃপক্ষকে। রেলের আরও কয়েকজন কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই কর্মীর হাত ইঞ্জিন থেকে বের করে আনা সম্ভব হয়।

এই ঘটনায় যাত্রাপথে বিঘ্ন ঘটে ট্রেনটির। প্রায় দুই ঘণ্টা মেমারি স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয় লোকালটিকে। ফলে অসংখ্য যাত্রী সমস্যায় পড়েন। যাত্রীদের একাংশকে পরে বিকল্প ট্রেনে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের জন্য ট্রেনটি দেড় ঘণ্টারও বেশি সময় থেমে ছিল। সমস্যার সমাধানের পর ট্রেনটি হাওড়ার উদ্দেশে রওনা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.