ক্রাইম

সাধুর সেজে বাড়ি ফিরে স্ত্রীকে নৃশংসভাবে খু**ন।

বাড়ি ছাড়ার দশ বছর পর সাধুর বেশে বাড়ি ফিরে স্ত্রীকে নৃশংসভাবে খুন করল এক ব্যক্তি। বুধবার গভীর রাতে দক্ষিণ দিল্লিতে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম কিরণ ঝা, যিনি পেশায় একজন স্বাস্থ্যকর্মী। ভোররাতে প্রতিবেশীরা তার ঘরের ভেতর রক্ত দেখে পুলিশে খবর দেন।ঘটনাস্থল থেকে কিরণের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম প্রমোদ ঝা,বয়স ৫৫। বিহারের জামালপুরের বাসিন্দা। গত দশ বছর ধরে সে তার স্ত্রী কিরণের সঙ্গে সম্পর্ক রাখেনি। সাধু সেজে গ্রামেই থাকত।১ আগস্ট প্রমোদ দিল্লিতে আসে এবং বুধবার রাতে কিরণের ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে তাকে নৃশংস ভাবে হত্যা করে। ঘটনার সময় তাদের ছেলে ও পুত্রবধূ বিহারে ছিলেন। স্ত্রীকে খুন করে প্রমোদ পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তাকে চিহ্নিত করেছে এবং তার খোঁজ চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.