ক্রাইম

প্রেম প্রত্যাখ্যান মানতে পারেনি, প্রেমিককে বিষ খাইয়ে অপহরণ প্রেমিকার।

প্রেমিকের অন্য জায়গায় বিয়ে ঠিক হওয়ায় প্রতিশোধ নিতে বিষ খাইয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশে এক প্রেমিকার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তরুণী তাঁর প্রেমিককে একটি নির্জন জায়গায় ডেকে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলেন। সেখানে প্রেমিকা তাকে এক গ্লাস মাদক মিশানো পানীয় দেয়। সেটি পান করে যুবক অঙ্গান হয়ে যায়।

জ্ঞান ফিরলে সে নিজেকে একটি অন্ধকার ঘরে বন্দি অবস্থায় দেখতে পান। ঘরের দেওয়ালে বিভিন্ন ধরনের ছবি আঁকা ছিল। সেখানে সাহায্য চাওয়ারও কোনো উপায় ছিল না। প্রেমিকা তাঁকে জানায়, যদি সে তাঁকে না পায়, তবে অন্য কেউও তাঁকে পাবে না।

যুবকটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন এবং পুরো ঘটনাটি পুলিশকে জানান। যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে অপহরণ এবং শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করেছে। অভিযুক্ত তরুণী বর্তমানে পলাতক এবং পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.