কলকাতাক্রাইম

ইএমবাইপাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা!

দুরন্ত গতিতে ছুটে আসছিল গাড়িটি, তারপরে এস্কেলেটর ভেঙ্গে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সাড়ে আটটা নাগাদ ই এম বাইপাসে ঘটনাটি ঘটে, দুর্ঘটনার জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয় বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, একটি টাইলস বোঝার গাড়ি চিংড়িঘাটা থেকে রুবির দিকে যাবার পথে অতি দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। গাড়িতে মোট সাতজন ছিল তারা সকলেই গুরুতরভাবে জখম হয়েছে। তবে তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে আহতদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকে হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.