এবার বড়সড় অনলাইন প্রতারণা চক্র ফাঁস হল নরেন্দ্রপুরে। এই চক্রে গ্রেপ্তার হয়েছে ৮ জন। প্রতারকদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১৫০ টি কম্পিউটার। সূত্রের খবর অনুযায়ী, বিশ্বের বহু প্রান্তে ছড়িয়েছে এই প্রতারণার জাল। অনলাইনে ফাঁদ পেতে প্রতারকরা প্রবীনদেরই টার্গেট করত বলে জানা যাচ্ছে।
সোমবার রাতে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ নরেন্দ্রপুরের একটি অফিসে অভিযান চালায়।
আটক করে কিন্তু এর মধ্যে থেকে আটজনকে গ্রেফতার করে। একটি গোপন সূত্র মারফত খবর পেয়ে গোয়েন্দারা অভিযান চালায়। তবে জানা যাচ্ছে প্রতারকরা ব্যবসার নাম করে একটি বাড়ি ভাড়া নিয়ে এই প্রতারণার ফাঁদ পেতেছিল। তারা অনলাইন শপিং এপ এর মাধ্যমে লোভনীয় অফারের নাম করে টোপ দিত প্রবীণ নাগরিকদের। আর এই লোভনীয় অফারটি গ্রহণ করলেই তার মাধ্যমে টাকা হাতিয়ে নিত তারা।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে,অস্ট্রেলিয়া, আমেরিকা ও ইউরোপের বহু দেশে এই প্রতারণার চক্র ছড়িয়ে রয়েছে। গোয়েন্দারা অনুমান করছেন জালিয়াতি টাকার পরিমাণ কয়েক কোটি। প্রতারকরা জালিয়াতি করে যে টাকা পেতো সেই টাকা নরেন্দ্রপুরে বসে মুদ্রায় পাল্টে নিত আর তারপর তা একটি বিশেষ একাউন্টে জমা হতো। এরপর সেগুলি ক্রিপ্টো কারেন্সিতে বদলেন দেওয়া হতো।আর এই কারণেই টাকার গমন পথ খোঁজা তখন অনেক কঠিন হয়ে পড়ে। তবে এসওজি এখনো তদন্ত চালাচ্ছে।







