Uncategorizedজেলা

উচ্চ মাধ্যমিকের কারণে সারেগামা খ্যাত শিল্পীদের অনুষ্ঠান বাতিল!

উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দিলো 14 নম্বর পৌর কমিটি।তবে মাইক ছাড়াই কিছু অনুষ্ঠান আজ ও আগামীকাল চলবে। এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। জলপাইগুড়ি শহরে সবচেয়ে বিশাল বাজেটের সরস্বতী পূজা উদযাপন হয় 14 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু বিদ্যালয়ে মাঠে। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বহিরাগত শিল্পীদের নিয়ে আগামী কাল একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রী দের কথা চিন্তা করে এই অনুষ্ঠান পুরো বাতিল করলো ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষ। তিনি বলেন আজ ও আগামীকাল একটি অনুষ্ঠান হবে ছোট আকারে। আগামীকাল রাতে কয়েক হাজার মানুষ দের পেটভরে খাবানোর আয়োজন হবে। সম্পূর্ণ অনুষ্ঠানটি তে যাতে কোন ধরনের ছাত্র ছাত্রী দের অসুবিধা না হয় তার দিকেও নজর দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.