রাজ্য

কলকাতা পুলিশের পূজো মন্ডপ পরিদর্শন

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা। চেতলা অগ্রণী পুজো মণ্ডপ পরিদর্শনে গেলেন যুগ্ম কমিশনার (সদর )সন্তোষ পান্ডে এবং সঙ্গে রয়েছেন ডেপুটি কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্মীরা। শহরের ১২টি পুজো মণ্ডপে বসতে চলেছে জায়ান্ট স্ক্রিন। ইতিমধ্যে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুলিশ। এবার পুজো মণ্ডপ পরিদর্শন করে, নিয়ম বিধি মেনে কোন পুজো কেমন মণ্ডপ করে দর্শনার্থীদের স্বাগত জানাবে তা খোঁজখবর নিতে দেখা গেল কলকাতা পুলিশকে।

চেতলা অগ্রণি ক্লাবের পুজো মণ্ডপ দিয়ে শুরু হল কলকাতা পুলিশের এই পুজো মণ্ডপ পরিদর্শন।

লালবাজার সূত্রে খবর, আজ সোমবার ও আগামিকাল মঙ্গলবার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, শহরের ১৯টি পুজো মণ্ডপ পরিদর্শন করবেন।খতিয়ে দেখবেন নিয়ম বিধি মানা হয়েছে কি না। আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোর্য়ার্টার সন্তোষ পান্ডে প্রথমে যান চেতলা অগ্রণি ক্লাবে। একে একে পরিদর্শন করবেন শহরের অন্যান্য পূজো মন্ডপগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.