রাজ্য

ধর্মীয় অনুষ্ঠানে কালী সেজে কিশোরের গলা কেটে দিলো এক ১৪ বছরের কিশোর

ধর্মীয় অনুষ্ঠানে ঘটে গেলো এক মর্মান্তিক মৃত্যু। কালী সেজে এক শিশুকে খুন করলো এক ১৪ বছর বয়সী এক শিশু।ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কানপুর এলাকার বামভাইয়াপুর গ্রামে। সূত্রের খবর, দিনকয়েক আগে সুভাষ সাহানির বাড়িতে হচ্ছিল ভাগবত কথা অনুষ্ঠান।আর এই অনুষ্ঠানে প্রতিদিনই নাটকরূপে মঞ্চস্থ হচ্ছিল কোনো না কোনও পৌরাণিক-ধর্মীয় গল্প।

গত বুধবার সেইরকমই একটি অনুষ্ঠান হচ্ছিল শিশুদের নিয়ে। সেখানে মা কালী রূপে অভিনয় করছিল ১৪ বছর বয়সী এক বালক। তাঁকে একটি ভোঁতা ত্রিশূল নেওয়ার কথা ছিল।কিন্তু অন্তিম মুহূর্তে তা খুঁজে না পাওয়ায় অনুষ্ঠানের আয়োজকরা কিশোরের হাতে একটি ছুরি ধরিয়ে দেয়। নাটকে দানবরূপে একাধিক শিশু অভিনয় করছিল তবে সেখানেই অভিনয় চলকালীনই ১১ বছরের শিশুর গলায় ছুরি ঢুকিয়ে দেয় ১৪ বছরের কিশোরটি।

তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ওই আহত কিশোরকে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয় এবং মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অন্যদিকে মৃতের বাবা বাবলু কাশ্যপের দায়ের করা অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার অনুষ্ঠানের আয়োজককেও গ্রেফতার করে পুলিশ আধিকারিকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.