গতকাল দেবীপক্ষের সূচনা হলেও পুজো শুরু হতে এখনো পাঁচ দিন বাকি। কিন্তু সেখানেই লেকটাউনে মহালয়ার দিন রাত্রেই হঠাৎ কালো মাথার ভিড়। সময় যত যাচ্ছে সেই ভিড়ের পরিমাণ তত বাড়ছে। পরিস্থিতি ঠিক কোন দিকে যাবে তা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। যারা গাড়ি করে অন্য পথে যাচ্ছেন তাদেরও ঠিক একই অবস্থা।
রাস্তার মাঝে দু একটা বাস ভিড়ে আটকে পড়েছে। আর সেখান থেকেই মাথা বের করে অনেকে দেখার চেষ্টা করছে। বোঝার চেষ্টা করছে ওখানকার হাল কি রকম ?
পরে বোঝা গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুজো দেখার জন্য লোকেদের ভিড় শুরু হয়ে গিয়েছে। তাই রাতেই ভিআইপি রোড এবং ইএম বাইপাস-সহ একাধিক রাস্তায় দীর্ঘ যানজট দেখা গেল। মহালয়া রাতেই শ্রীভূমি মণ্ড খুলে দেওয়ার কথা ছিল। তাই সেদিন রাতেই মন্ডপে ভিড় উপচে পড়ে।







