একদিনের ব্যবধান। তার মধ্যেই বদলে গেলে সমস্ত পরিসংখ্যান। বাংলায় শিক্ষক শূন্যপদ নিয়ে নতুন তথ্য দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি, মঙ্গলবারের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন তিনি। যদিও এই ইস্যুতে তাঁকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা।
বুধবার ব্রাত্যবাবু জানান, ‘প্রাইমারি বোর্ড ও সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে শিক্ষক শূন্যপদের সংখ্যা পাঠানো হয়েছে। 2022-এ পাঠানো তথ্য অনুযায়ী, প্রাথমিকে শিক্ষক শূন্য পদ রয়েছে 11 হাজার 765। উচ্চ প্রাথমিকে 14 হাজার 339টি শূন্যপদ রয়েছে। সেখানে হাইকোর্টের নির্দেশে নিয়োগ চলছে। মাধ্যমিকে শূন্য পদ রয়েছে 13 হাজার 500এর কিছু বেশি। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সংখ্যাটা 5 হাজার 500 এর বেশি।







