মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শারদোৎসব উপলক্ষ্যে সমগ্র বাংলা জুড়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় রাখার জন্য আজ বিদ্যুৎভবনে 24×7 পুজো কন্ট্রোল রুমের উদ্বোধন করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। এছাড়াও এদিন WBSEDCL এর whatsapp পরিষেবার উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী এদিন যে বিষয়গুলি জানান তা হল –
১. এই পুজো কন্ট্রোল রুম 24X7 জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে।
2. পুজো কন্ট্রোল রুমের নাম্বার দুটি হলো – 8900793503 ও 8900793504।
3. CESC পুজো কন্ট্রোল রুমের নাম্বার 98310 79666 ও 98310 83700 ।
4. এদিন যে whatsapp পরিষেবা চালু হলো তার নম্বরটি হল 843371912.
5. এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকেরা – বিল সংক্রান্ত তথ্যাদি, বিল দেখা, বিলের কপি ডাউনলোড করা, বিল পেমেন্ট করার সুবিধা, নতুন কানেকশনের জন্য আবেদন করা, নতুন কোটেশনের পরিমাণ জানা সহ নো পাওয়ার কল ডকেট করতে পারা ও বিদ্যুৎ সুরক্ষা সংক্রান্ত সতর্কবিধির বিষয় জানতে পারবেন।
এদিনের বৈঠকে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু সহ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন।
মাননীয় মন্ত্রী জানান, প্রতিবারের মতো এবারও বিদ্যুৎ পরিবার অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।পুজোর দিনগুলিতে বিদ্যুৎ দপ্তরের সকল কর্মী ও আধিকারিকগণ মানুষের সেবার কাজে নিজেদেরকে নিয়োগ করবেন নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করার জন্য। একই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বলেও মাননীয় মন্ত্রী জানান।
মাননীয় বিদ্যুৎ মন্ত্রী পুজো কমিটি গুলির কাছে আবেদন করেন, সমস্ত পুজো সংগঠকরা যেন বিদ্যুৎ দপ্তরের থেকে সঠিক চাহিদা অনুযায়ী সংযোগ নেন, বিদ্যুতের তারের ঠিক নিচে কোন প্যান্ডেল করা থেকে বিরত থাকেন,আইএস বর্ণিত মানের কেবেল ব্যবহার করা হয়, ছেঁড়া ও খোলা তার যাতে ব্যবহার না করা হয়, মন্ডপের ভেতরে মূল সংযোগ স্থাপনকারী তারগুলি পিভিসি পাইপের মধ্যে দিয়ে যাতে নিয়ে যাওয়া হয়, মন্ডপের বিদ্যুৎ সংযোগে ব্যবহৃত ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ডটিতে উন্নত মানের ফিউজ তার ও মেইন সুইচ ব্যবহার করা হয় এবং আর্থিং করানো হয়। একই সঙ্গে মন্ডপের লোকসমাগম স্থল থেকে নিরাপদ দূরত্বে মণ্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটির যেন ব্যবস্থা করা হয় ও বিশেষ প্রয়োজনে যাতে বিদ্যুৎ আধিকারিক ও কর্মীরা সহজেই মন্ডপের বিদ্যুৎ সংযোগ স্থলটিতে প্রবেশ করতে পারে সেদিকে নজর দেওয়ার বিষয় তিনি পুজো কমিটিগুলির কাছে আবেদন করেন।







