রাজনীতিরাজ্য

পার্থ ঘনিষ্ঠ তৃনমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই

নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার তারই ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকালই কলকাতার ধর্মতলায় ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা। সভায় বক্তৃতা দেবার সময় বেশ কয়েকবার পার্থ চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর ঠিক তারপর দিনই একেবারে সকাল সকাল পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন সকাল বেলায় কলকাতা পুরসভার তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি কলকাতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

সূত্রের খবর, কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ির সামনে প্রায় ১৫ মিনিট অপেক্ষা করতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকজনদের। বেশ কয়েকবার বেল বাজানোর পরও কেও দরজা খুলে দেয়নি। কিছুক্ষণ পর এক বৃদ্ধা দরজা খুললে তদন্তকারী সংস্থার লোকজনরা জানতে চান বাপ্পাদিত্য দাশগুপ্ত বাড়ি আছেন কিনা।

তিনি জানান বাড়িতেই আছেন ঘুমাচ্ছেন, কাল অনেক রাত করে ফিরেছে। এর বেশ কিছুক্ষণ বাদ বাপ্পাদিত্য দাশগুপ্ত নিজেই দরজা খুলে দেন, এরপর তাদের নমস্কার জানিয়ে বাড়ির ভিতরে আস্তে বলেন। যদিও বহুক্ষণ দরজা না খোলায় তদন্তকারী সংস্থার কয়েকজন আধিকারিক বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ির ছাদে উঠে পড়েন পাছে তিনি পালিয়ে না যেতে পারেন।

সূত্রের খবর নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যায় বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে। শুধুমাত্র কলকাতার বিভিন্ন জায়গায় নয়, এর পাশাপাশি কোচবিহার, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.