রাজ্য

দুর্যোগের মাঝেই বৈঠক মন্ত্রিসভার, স্বাস্থ্য-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগ

দুর্যোগের মধ্যেই বৃহৎ খবর! নতুন ও শূন্যপদ মিলিয়ে ১০০টি পদে নিয়োগের সিদ্ধান্তগ্রহণ রাজ্য মন্ত্রিসভার। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য দফতরও। ঝড়ের আবহেই বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক সম্পন্ন হয়। উক্ত বৈঠকে স্বাস্থ্য দফতরের ১৮টি নয়া পদ ও ১৬টি শূন্যপদে চিকিৎসক-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গেই স্বরাষ্ট্র দফতরে ‘‌কর্মবন্ধু’‌‌ প্রকল্পে ৫৭ জনকে নেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর।

সূত্রের খবর, স্বরাষ্ট্র দফতরে নতুন পদ তৈরি করা হয়েছে ৫৭টি, স্বাস্থ্য দফতরে ১৮টি পদ। তাছাড়া, পরিবেশ জলসম্পদ ও অন্যান্য দফতরের কিছু পদ বর্তমান। এছাড়া, কর্মবন্ধু, পরিবেশ, অর্থ দফতরে নতুন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, নাবার্ড ও রাজ্য সমবায় ব্যাঙ্ক থেকে রাজ্য সমবায়, কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাঙ্কের ১৫০০ টাকার ঋণ নেওয়ার প্রস্তাবেও রাজি মন্ত্রিসভা।

এছাড়াও আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয় গতকালের বৈঠকে। বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে দুর্গাপুরে ডিপিএল-এ ৬৬০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্র তৈরিতে অনুমতি প্রদান মন্ত্রিসভার। পাশাপাশি, নিউটাউনে ফিনান্সিয়াল হাবে এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রায় সাড়ে ৩ একর জমি দেওয়ার সিদ্ধান্তগ্রহণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.