রাজনীতিরাজ্য

জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ, ‘চোর চোর’ স্লোগানে উত্তাল এলাকা; গ্রেফতার তৃণমূল মুখপাত্র

জয়প্রকাশ মজুমদারকে দেখেই ‘চোর চোর’ স্লোগানে সরব হন স্থানীয় বাসিন্দারা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রায় ১৪ বছর ধরে প্রভাব খাটিয়ে একটি বাড়ি দখল করে রেখেছেন। পাশাপাশি বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

বুধবার রাস্তাতেই জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন বাড়ির মালিকের পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, অবিলম্বে বাড়ির তালা খুলে দিতে হবে। আরতি রায়চৌধুরীর মেয়ের অভিযোগ, দীর্ঘ ১৪ বছর ধরে নিজেদের বাড়িতে থাকতে না পেরে তাঁর মাকে বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে থাকতে হয়েছে। এই পরিস্থিতির দ্রুত অবসান চান তাঁরা।

শুধু পরিবারের সদস্যরাই নন, এলাকার বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেন। অনেক বিজেপি কর্মী-সমর্থকও ‘চোর চোর’ স্লোগান দেন বলে অভিযোগ। স্থানীয় এক বাসিন্দার দাবি, বহু বছর ধরে বাড়িটি বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে। বাড়ির মালিকের স্বামীর মৃত্যুর পর তাঁকেও জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বারবার নোটিস পাঠানো হলেও বাড়ি খালি করা হয়নি বলেও দাবি করেন তিনি।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর বিধাননগর থানার পুলিশ। পরে বাড়ির মালিক আরতি রায়চৌধুরী পুলিশের সঙ্গে থানায় যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই জয়প্রকাশ মজুমদারকে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.