রাজ্য

WB Assembly Election 2026: রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি, ভোটের দু’সপ্তাহ আগে রাজ্যে একযোগে হানা

বিধানসভা নির্বাচনের আর মাত্র দু’সপ্তাহ বাকি। ঠিক সেই সময়ই রেশন দুর্নীতি মামলায় আবার সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। শুক্রবার ভোর থেকেই কলকাতা-সহ রাজ্যের ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায় ইডির একাধিক দল।

প্রসঙ্গত, এই একই মামলায় ২০২৩ সালে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে হাবড়া কেন্দ্র থেকে তিনি তৃণমূলের প্রার্থী।

১২ জায়গায় তল্লাশি, নজরে ব্যবসায়ী বসন্ত কুমার শরাফ
শুক্রবার ভোরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযান শুরু করে ইডি। কলকাতা, বনগাঁ, হাওড়া, মুর্শিদাবাদ-সহ মোট ১২টি ঠিকানায় হানা দেওয়া হয়।
ইডি সূত্রে জানা গেছে, তদন্তে বসন্ত কুমার শরাফ নামে এক ব্যবসায়ীর নাম সামনে আসে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে রেশন পাচারের চক্র, আর্থিক লেনদেন এবং কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে।

মল্লিক গ্রেফতারের পর বড়সড় চাঞ্চল্য
রেশন দুর্নীতির তদন্ত রাজ্যে ব্যাপক আলোড়ন তোলে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বহু কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ তোলে ইডি। চার্জশিটে উল্লেখ করা হয়, তিনি রেশন সামগ্রী পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন। পরে ২০২৫ সালের ১৫ জানুয়ারি তিনি জামিন পান।

মমতার পাল্টা দাবি: “বালুকে ফাঁসানো হয়েছিল”
এবারের ভোটে হাবড়া কেন্দ্র থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করেছে তৃণমূল। কিছুদিন আগে তাঁর হয়ে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন—
“বালুকে হিংসা করে ফাঁসানো হয়েছিল। কোনও প্রমাণই পায়নি ইডি।”
মুখ্যমন্ত্রী আরও দাবি করেন,
“সিপিএম দেড় লক্ষ ভুয়ো নাম রেশন কার্ডে ঢুকিয়ে রেখেছিল। এই চুরি ধরেছিল বালু। তাই ওকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে।”

ভোটের মুখে তৎপরতা ঘিরে রাজনৈতিক গরমিল
ভোটের আগে এত বড়সড় তল্লাশি অভিযানে ফের তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ইডি। বিরোধীরা অভিযোগ তুলছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত timing নিয়ে; অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা বলছে—তদন্তে নতুন তথ্য পাওয়াতেই অভিযান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.