রাজনীতি

মজা দেখিয়ে দেবো, ঠিক কি বলতে চাইলেন?কাকে মজা দেখাবেন প্রাক্তন বিচারপতি!

আজ পূর্ব মেদিনীপুরের তারাগেড়িয়াতে ভীম মন্দিরে পুজো দিতে আসেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  পুজো শেষে তিনি বলেন আপনারা জেনে রাখুন দিলীপ ঘোষ অত্যন্ত ভালো মানুষ। নিশীথ প্রামাণিক বলেছিলেন বামপন্থী দের পার্টি অফিস যেখানে যেখানে তৃণমূল দখল করে রেখেছে সেসব অফিস নির্বাচনের পর বিজেপি খুলে দেবে আর সেসব বামপন্থীদের ফিরিয়ে দেবেন,এই প্রসঙ্গে বলেন গণতন্ত্রে এটাই হওয়া উচিত,কেন বামদের পার্টি অফিস তৃণমূল দখল করবে? এটা হওয়ার কথা না। তৃণমূল আগের ভোটের পরে প্রচন্ড সন্ত্রাস চালিয়েছে বিজেপির উপরে। কত মানুষের ঘর ভেঙেছে কত মানুষের ঘর পুড়িয়েছে। তখনো পুলিশ প্রশাসন ছিল। তারা সঠিকভাবে মোকাবিলা করেনি সেই ঘটনার। যদি এবারে সেই ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে মজা দেখিয়ে দেব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.