রাজ্য

নিউটাউনে দুর্ঘটনার কবলে স্কুল পুলকার ; আহত দুই !

নিজস্ব সংবাদদাতা: ফের নিউটাউনে দুর্ঘটনা ঘটল স্কুলের পুলকারে ৷ সূত্রের খবর চালকের কথা মতো, মোবাইলে কথা বলতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় পুল কার। পাঁচজন ছাত্র নিয়ে স্কুলে যাচ্ছিলো গাড়িটি। বালিগুড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। দুজন ছাত্র আহত হয়। ইতিমধ্যে গাড়ির চালককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে, নিউটাউন শাপুর্জি থেকে পাঁচ জন ছাত্রকে নিয়ে নিউটাউনের একটি বেসরকারি স্কুলে যাচ্ছিলো একটি পুলকার। কারিগরী ভবন পেরোনোর পর চালকের মোবাইলে ফোন আসে। চালকের কথা অনুযায়ী, সেই ফোন ধরতে গিয়েই বিপত্তি । ফোনে কথা বলতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় গাড়িটি। দুজন ছাত্র অল্প আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর দেওয়া হয় ওই গাড়িতে থাকা বাচ্চাদের অভিভাবকদেরকে। অভিভাবকরা এসে বাচ্চাদের নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ আটক করেছে চালককে। গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.