রাজ্য

আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না, হাইকোর্টকে জানাল UIDAI

আধার নম্বর থাকলেই তা নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ দেয় না। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সিনিয়র কাউন্সিল আধার নথিভুক্তি ও আপডেট আইন উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টে।

উল্লেখ্য, সম্প্রতি কোর্টের এক শুনানিতে, অথরিটি সাদ জানিয়েছে যে, একটি আধার নম্বর জনগণের নাগরিকত্বের প্রমাণ দেয় না।

সিনিয়র কাউন্সিল লক্ষ্মী গুপ্তর মতে, ১৮২ দিনের বেশি দেশে থাকা বাসিন্দাদের আধার কার্ড দেওয়ার চেষ্টা করা হয় সরকারি সাহয্য দেওয়া উদ্দেশ্যে। এনআরসি-র বিরুদ্ধে জয়েন্ট ফোরামের দ্বারা আধার আইন, ২০২৩ এর ২৮A, যেগুলো বিশেষতই বিদেশী নাগরিকদের সঙ্গে সম্পর্কিত, সেই প্রসঙ্গে জানাতে গিয়েই আদালতে এই তথ্য জমা করেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা ভোটের আগে এই রাজ্যের অনেক বাসিন্দার আধার ব্লক করে দেওয়া হয়েছিল। তা নিয়ে চর্চা শুরু হতেই ফের সেগুলিকে আনব্লক করা হয়েছে, এমনটাই সূত্রের খবর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.