রাজনীতিরাজ্য

ফের লোকসভায় স্পিকার পদে বসে নিরপেক্ষ ভাবে দায়িত্ব সামলালেন তৃণমূল নেত্রী

কেন্দ্রীয় বাজেট থেকে নিট দুর্নীতি, একাধিক বিষয়ে বর্তমানে উত্তাল সংসদ। বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বাকযুদ্ধ শুরু হচ্ছে নবগঠিত এনডিএ সরকার এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মধ্যে। আর এই বাকযুদ্ধকেই কড়া হাতে দমনের ক্ষমতা রাখেন লোকসভার স্পিকার। বৃহস্পতিবার কিছু সময়ের জন্য লোকসভায় সেই গুরু দায়িত্ব পালন করেন তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।
কাকলি বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থ বারের তৃণমূল সাংসদ। পাশাপাশি তিনি লোকসভায় তৃণমূল কংগ্রেসের ডেপুটি লিডার। বৃহস্পতিতে কিছু সময়ের জন্য লোকসভার স্পিকার পদে বসেন কাকলি। উত্তাল সংসদকে নিজের হাতে নিয়ন্ত্রণ করেন।

প্রসঙ্গত এটি প্রথমবার নয়। কাকলি আগেও একাধিকবার লোকসভার স্পিকার পদে বসে সংসদকে নিয়ন্ত্রণ করেছেন। দলীয় পক্ষপাতদুষ্টতা দূরে সরিয়ে স্পিকারের চেয়ারে বসে নিরপেক্ষতার গুরুদায়িত্ব পালন করেছেন অক্ষরে অক্ষরে। এবারও সেই রূপেই অবতীর্ণ হলেন সাংসদ কাকলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.