শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় ছটি বাড়ি এবং দুটি রিসর্ট মালিককে নোটিশ দেওয়া হয় বন দফতরের তরফে। জানা যাচ্ছে,ওই ছয়টি বাড়ি ও দুটি রিসর্ট বন দফতরের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সরকারি জায়গায় অবৈধ নির্মাণ করা যাবে না। এরপরেই বন দফতরের তরফে নোটিশ দেওয়া হয় সঠিক কাগজপত্র নিয়ে বোলপুর রেঞ্জার অফিসে দেখা করার জন্য। এরপরেই বাড়ি ও রিসর্ট মালিকরা বৃহস্পতিবার বোলপুর রেঞ্জার অফিসে যান কাগজপত্র নিয়ে।
বোলপুর রেঞ্জার অফিসার জ্যোতিষ বর্মন জানান যে ,“কাগজপত্র পেলাম সেগুলি খতিয়ে দেখা হবে যদি কোন গলতি থাকে তাহলে কঠোরতম ব্যবস্থা কর হবে।”







