জেলা

রথেই উদ্বোধন, জগন্নাথ মন্দির নিয়ে বৃহৎ নির্দেশ হাইকোর্টের

দিঘায় অধিক অর্থ ব্যয় করে মন্দির গড়া হচ্ছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে এই মন্দির স্থাপন হচ্ছে। চলতি বছরের রথে এই মন্দির উদ্বোধন করা যাবে না, কারণ কাজ সম্পূর্ণ হয়নি এখনও। কিন্তু রথ বেরোবে, এমনটাই সূত্রের খবর। তবে তারমধ্যেই এই মন্দির নিয়ে মামলা দায়ের হয়।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, হিডকো রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতেই পারে, তাতে ভুল কীসের? কোর্ট জানায়, পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ্যের। তারা যেকোনও বিভাগকে দায়িত্ব দিতে পারে, তাতে সমস্যা হওয়ার কথা নয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণে একটি বড় আকারের রথ নির্মাণের কাজ আরম্ভ হয়ে গিয়েছে। নিউ দিঘা স্টেশন সংলগ্ন নন্দকুমার-দিঘা ১১৬বি জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছে এই মন্দিরটি। ২০১৮ সালে এই মন্দির তৈরির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.