জেলা

মুর্শিদাবাদে ভোটার তালিকা বিতর্কে নয়া মোড়: নাম ফেরাতে গঠিত অ্যাপিলেট ট্রাইবুনাল

মুর্শিদাবাদে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মাঝেই নতুন পদক্ষেপ নিল প্রশাসন। এসআইআর পর্বে নাম বাদ পড়া বা ‘বিচারাধীন’ তালিকায় থাকা ভোটারদের জন্য জেলায় গঠন করা হল অ্যাপিলেট ট্রাইবুনাল। সোমবার রাতে জেলার অতিরিক্ত জেলাশাসক নির্দেশিকা জারি করে সমস্ত মহকুমা শাসকদের দ্রুত এই ট্রাইবুনাল চালুর নির্দেশ দেন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ভারতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে সুপারিশ মেনে রাজ্যজুড়ে ১৯টি ট্রাইবুনাল গঠনের অংশ হিসেবেই মুর্শিদাবাদে এই ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। এই ট্রাইবুনালের মাধ্যমে যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বা অন্তর্ভুক্ত হয়নি, তাঁরা প্রয়োজনীয় নথি জমা দিয়ে পুনর্বহালের আবেদন করতে পারবেন। মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রাপ্ত আবেদন দ্রুত গ্রহণ করে সংশ্লিষ্ট নথি নির্বাচন কমিশনের পোর্টালে আপলোড করতে হবে।

এই ইস্যুতে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূলের অভিযোগ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি করেছে, পুরো প্রক্রিয়াই স্বচ্ছ এবং বৈধ নাগরিকরা যথাযথ আবেদন করলেই নাম পুনরায় তালিকাভুক্ত হবে। যদিও ট্রাইবুনাল গঠনের সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন, তবুও শুনানি সম্পন্ন করতে কত সময় লাগবে তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। রাজনৈতিক মহলের মতে, দ্রুত নিষ্পত্তি না হলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বহু ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.