দেশ

বিহারের মন্দিরে মর্মান্তিক পরিস্থিতি , পূজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ৮ মহিলার

বিহারের এক মন্দিরে মর্মান্তিক পরিস্থিতি । পূজো দিতে গিয়ে , হুড়োহুড়ির মধ্যে পড়ে পদপিষ্ট ৮ মহিলা । বিহারের নালন্দার এক শীতলা মন্দিরে , পূজো দেওয়ার সময় হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয় । আর সেই হুড়োহুড়ির মধ্যেই পদপিষ্টের ঘটনা ঘটে। জখম হন বহু মানুষ , মৃত্যু হয়েছে ৮ জনের । এই ঘটনার খবর পেয়েই , পুলিশ ঘটনাস্থলে পৌঁছে , আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । আহতদের বেশ কয়েকজনের অবস্থা , আশঙ্কা জনক বলেও জানা গিয়েছে । এই ঘটনার পর , ভক্তরা , মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থারও অভিযোগ তুলছে।

বিহারের নালন্দার মাঘরা গ্রামে অবস্থিত এই মন্দিরটি । এদিন চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় , বিপুল সংখ্যক ভক্ত , মন্দিরে পুজো দিতে আসেন। আর বিপুল সংখ্যক ভক্ত সমাগমের ফলেই , পূজো দেওয়ার সময় , হুড়োহুড়ির পরিস্থিতির সৃষ্টি হয় , এবং নিমেষেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

এই ঘটনা নিয়ে , এক ভক্ত জানিয়েছেন , “মঙ্গলবার এই মন্দিরে সবসময়ই ভিড় থাকে। শীতলা মায়ের দর্শনের জন্য বহু ভক্তের সমাগম হয়। আমরাও মন্দির দর্শনের জন্য এসেছিলাম। কিন্তু হঠাৎ পদপিষ্টের ঘটনা ঘটে। মানুষ মারা যান। এটা সম্পূর্ণ মন্দির কর্তৃপক্ষের অব্যবস্থার জন্য হয়েছে। প্রশাসনের তরফে কোনও সাহায্য পাওয়া যায়নি।”

ইতিমধ্যেই , বিহার সরকারের তরফে , এই পূর্ণাঙ্গ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থার জন্যও বলা হয়েছে । বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী , এই ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন । এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারদের সবরকম ভাবে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.