দেশ

আরজি কর কান্ডে দেশ জুড়ে জ্বলছে আগুন, বাদ নেই দিল্লির এআইআইএমএস

সোমবারের পর মঙ্গলবারও আরজি করের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে স্লোগান উঠলো দিল্লির এআইআইএমএস-এ। সারাদেশে ছড়িয়ে পড়েছে এই আন্দোলনের আগুন।

এদিনও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়ার ডাক্তাররা। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউিট অফ সায়েন্স কলেজেও এদিন বিক্ষোভ দেখান পড়ুয়া এবং চিকিৎসকরা।

আরজি কর ঘটনার প্রতিবাদে রাজ্যের পাশাপাশি সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তারি পড়ুয়া থেকে চিকিৎসকরা। তাদের দাবি সব হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এছাড়াও আরজি করের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের সঠিক তদন্তের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব ধরতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.