কেরলের পঞ্চায়েত নির্বাচনে জেতার পর বাম সমর্থিত নির্দল প্রার্থীর মুখে বিস্ফোরক মন্তব্য ! ৪৭ ভোটে জয়ী হয়েছেন তিনি । আর জয়ের পরেই সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে , নারী বিদ্বেষী মন্তব্য করে বসেন , সইদ আলি মাজিদ । তার কথায় , “মহিলাদের কাজ শুধু স্বামীর সঙ্গে শোয়া।” প্রার্থীর এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে বিতর্ক , কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল গুলোও ।
নারী বিদ্বেষী মন্তব্যের পাশাপাশি , কেরলের মহিলা লিগ নিয়েও বিতর্কিত বার্তা দেন প্রার্থী সইদ আলি মাজিদ । তার কথায় , “মহিলা লিগের সভাপতি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, মুসলিম লিগ নিয়ে মানুষের কথা বলা উচিত নয়। যদি আপনি রাজনীতিতে থাকেন, তাহলে পানাক্কাড়ের থাঙ্গালদের কথাও বলা হবে। যাঁদের কথা শোনার সাহস আছে শুধুমাত্র তাঁরাই রাজনীতিতে নামবেন। না হলে আপনারা বাড়িতে গৃহবধূ হয়েই থাকুন।”
বাম সমর্থিত ওই নির্দল নেতার আরো দাবী , “এই কারণেই বলা হয় যে বিয়ে হয়ে গেলে, তোমাদের কাজ শ্বশুরবাড়ির দেখাশোনা করা। যদি রাজনীতিতে প্রবেশ করো, তাহলে আরও বেশি শুনতে হবে। যদি শুনতে না পারো, তাহলে রাজনীতিতে থাকাই উচিত নয়। যদি আমার বক্তব্যের জন্য আমার বিরুদ্ধে মামলা করতে করা হয়, তাহলে আমি জানি কীভাবে তা সামলাতে হবে।”







