দেশবিদেশ

প্রথম প্রধানমন্ত্রী হিসেবে, ভুটানের রাজার প্যালেসে নৈশ ভোজের আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদী।

ভূটান সফরে ভারতের প্রধানমন্ত্রী। ছুটি কাটাচ্ছেন ভুটানে। দুদিনের সফরে নৈশভোজে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ভুটানের রাজার। শুক্রবার ভুটানের রাজা তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান দিয়ে ভূষিত করেন।

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের বাসভবনে ছিল সেই  নৈশভোজের নিমন্ত্রণ।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে, ভুটানের রাজার বাসভবনে লিঙ্কানা প্যালেসে নিমন্ত্রণে গেলেন নমো। ভুটানের সর্বোচ্চ সম্মান ‘ড্রাক গ্যালপো’ পেয়ে আপ্লুত হয়েছিলেন নরেন্দ্র মোদী ।
কূটনৈতিক মহল মনে করছে ভুটানের রাজার বাসভবনে এই  নৈশভোজে দুই দেশের বৈদেশিক সম্পর্ক আরও সুন্দর করে দৃঢ় করে গড়ে তুলবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার হতেই ,ভাইরাল সেই দুই রাষ্ট্র নেতার ছবি।
ছবিতে দেখা যাচ্ছে, ভুটানের রাজা ওয়াংচুক, তাঁর স্ত্রী রানি জেতসুন পেমা তাঁদের তিন সন্তান নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সময় কাটাচ্ছেন।

দেশে প্রথম দফার ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে।
আগামী ১৯ এপ্রিল দেশের ১২০টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। এই সময় প্রধানমন্ত্রী বিদেশ সফর নজর বিহীন বলা চলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.