জেলা

কিসের যেন একটা আওয়াজ রান্নাঘরে আলো জ্বলতেই……

মাঝরাতে আচমকা বিকট শব্দ। রীতিমতো গর্জনের শব্দ। তাতেই ঘুম ভাঙলো বাড়ির সদস্যদের। ঘুম ভাঙার পর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়েও আসেন। টর্চের আলো ফেলে সমস্ত ঘর খোঁজাখুঁজির পর যখন রান্নাঘরে। সেখানেই দেখতে পান জ্বলজ্বল চোখ। রান্নাঘরে বসে আছে স্বয়ং পশু রাজ সিংহ! যা দেখেই রীতিমতো হিমশিম খেলেন সকলে। ঘটনাটি ঘটে গুজরাটের আম্রেলি জেলায়। রাজুলা তালুকের একটি বাড়ির মধ্যে মাঝরাতে ঢুকে পড়ে সিংহটি। বাড়ির সদস্যরা জানায়, মধ্যরাতে হঠাৎ একটানা অদ্ভুত শব্দ শুনতে পান তারা। শব্দ শুনেই টর্চের আলো জ্বেলে সকলে বেরিয়ে পড়ে। তখনই দেখতে পান, রান্নাঘরে দেওয়ালের উপর এক সিংহ বসে আছে।
আতঙ্কে সকলের চোখ ছানাবড়া হয়ে পড়ে। তবে চিৎকার, চেঁচামেচি করেনি কেউ। ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে আসে সকলেই। বেরিয়ে প্রতিবেশীদের খবর দেয়। তারপর পুলিশ ও বন দপ্তরকে খবর পাঠানো হয়। কিন্তু কিছুক্ষণ পরেই সিংহটি বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
জানা যায়, খাবারের সন্ধানে বাড়ির মধ্যে ঢুকে পড়ে ওই সিংহ। কোনও খাবার খুঁজে না পেয়ে, হতাশ হয়ে নিজেই চলে যায়। জানা যায় গ্রামটি থেকে উপকূল ও ঘন জঙ্গল খুব কাছাকাছি দূরত্বে অবস্থিত। প্রায়ই জঙ্গল থেকে গ্রামের মধ্যে সিংহ ঢুকে পড়ে। কিন্তু ঘরের মধ্যে সিংহের প্রবেশ, এটি বড় বিরল ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.