রাজনীতিরাজ্য

” আমরাই সরকার গড়ব ” ! কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে গিয়ে মনোনয়ন পেশ মমতার

বুধের সকালে ভবানীপুর আসনের জন্য মনোনয়ম পেশ তৃণমূল সুপ্রিমোর। মনোনয়ন পেশের পরেই ভবানীপুরের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, “ভবানীপুরেই আমার ধর্ম-কর্ম, এখানেই ছিলাম, আছি। ভবানীপুর আমার সবকিছু।” তাঁর বিশ্বাস, “আমরাই সরকার গড়ব।” পাশাপাশি মনোনয়ন পেশের পর বেরিয়ে সার্ভে বিল্ডিং চত্বর থেকেই এসআইআরে নাম বাদ নিয়ে ফের সরব হলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আবার সুপ্রিম কোর্ট যাব।”

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার ৮ এপ্রিল , বুধবার মনোনয়ন পেশ করলেন মমতা। সকাল সাড়ে দশটায় কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে আসেন তিনি। সাথে ছিলেন কর্মী-সমর্থকরাও। তাদের হাতে ছিল দলীয় পতাকা, বেলুন। বিরাট মিছিল নিয়ে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে এসে মনোনয়ন জমা দেন তৃণমূল সুপ্রিমো।

মনোনয়ন পেশ করার পর বেরিয়ে এসে আমজনতার উদ্দেশ্যেও হাত নাড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, “আমি ভবানীপুরেই আছি। এখানেই থাকি। এখান থেকেই আমার সবকিছু। ভবানীপুরের মানুষকে আমার প্রণাম। আমরাই সরকার গড়ব। ভবানীপুরের পাশাপাশি ২৯৪ কেন্দ্রেই তৃণমূলের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বলব।” তারপরেই এসআইআর প্রসঙ্গ নিয়েও সরব হয়ে বলেন, “মেনে দুঃখ নিয়েই বলছি… এত মানুষের নাম বাদ গিয়েছে। যে নাম উঠেছে তা আমি লড়াই করেছি বলে।” উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রয়োজনে ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.