সিএএ দেশে লাগু হবার পরে মতুয়াদের একাংশ খুশি হলেও সিএএ এর বিরোধিতা করে একাংশের মতুয়ারা পথেও নেমেছে । এবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার বনগাঁ বাগদা সড়কের হেলেঞ্চাতে সিএএ মানছি না মানবো না লেখা ফ্লেক্স নিয়ে ডঙ্কা কাঁসি বাজিয়ে পথ অবরোধ করে মতুয়রা ।
অবরোধের জেরে ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে বনগাঁ বাগদা সড়ক । আন্দোলনকারী মতুয়াদের দাবি আমরা নিঃশর্ত নাগরিকত্ব চেয়েছিলাম এই নাগরিকত্ব আমরা চাইনি। আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে পথে নামব আমরা।







