কলকাতা

মিলে গেল পূর্বাভাস, একরাতের বৃষ্টিতে পুনরায় কলকাতায় ফিরল ঠান্ডা

মঙ্গলবার রাত থেকে শুরু হয়ে বুধবার ভোরবেলা পর্যন্ত চলল টানা বৃষ্টি। কখনও বিক্ষিপ্তভাবে আবার কখনও মুশলধারে। আজও সকাল থেকে আকাশের মুখ ভার ফলে রোদের দেখা পাওয়া যায়নি। তাই বলাই যায় ভরা বসন্তে বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপটে ভিজছে বহু জেলা। যদিও বৃষ্টি যে হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। আর এই পূর্বাভাসকেই সত্যি করে গোটা রাত বৃষ্টিতে ভিজেছে পুরো বাংলা।

গতকাল গভীর রাত থেকে শুরু হয় এই বৃষ্টিপাত। জলপাইগুড়িতে রাত ১১ টা নাগাদ বজ্র-বিদ্যুত্‍ সহ মুশলধারায় বৃষ্টি শুরু হয়। গত দু’দিন ধরে প্রচণ্ড গরমের পর এই বৃষ্টি সাধারণভাবেই স্বস্তি নিয়ে এসেছে। তাই বলাই চলে ফের শীতের আমেজ ফিরল বঙ্গে। অপরদিকে রায়গঞ্জেও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাত হয়। একই ছবি ধরা পড়ে আলিপুরদুয়ারেও। ভোটে ৩টে থেকে লাগাতার বৃষ্টি শুরু হয় সেখানে। যার জেরে তাপমাত্রার পারদ একধাক্কাতেই অনেকটা কমে গেছে। যেখানে দিনের বেলায় ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকত, সেখানে এখন তাপমাত্রা কমে ২১ ডিগ্রি সেলসিয়াস।এছাড়াও, কলকাতা সহ পাশ্ববর্তী এলাকা গলিও রাত দু’টো থেকে লাগাতার বৃষ্টিতে ভেসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.