ক্রাইম

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা দুষ্কৃতীদের, ঘটনার তদন্তে পুলিশ

মঙ্গলবার রাতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের রেল কলোনিতে দুষ্কৃতীরা তৃণমূল কাউন্সিলারের স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে লক্ষ টাকার গয়না ও নগদ টাকা ছিনতাই করে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কোন ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়,তৃণমূল কাউন্সিলার বনথা মুরলী মঙ্গলবার রাতে বাড়িতে ছিলেন না।তাঁর স্ত্রী বিজয়া বাড়িতে একাই ছিলেন আর সেই সময় হঠাৎই চারজন দুষ্কৃতী বাড়িতে ঢুকে পড়ে এবং বাড়িতে ঢুকে বিজয়ার হাত পা বেঁধে মাথায় বন্দুক ঠেকায়। মাথায় বন্দুক ধরে দুষ্কৃতিরা লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে পালায়। এ ঘটনার পর তৃণমূল কাউন্সিলর স্ত্রী বলেন,”সাধারণত বাড়ির ভিতর কোনও বাইরের লোক ঢোকেন না। মঙ্গলবার রাতে আমার স্বামীর খোঁজ করতে গিয়ে জোর করে দুষ্কৃতীরা বাড়িতে ঢোকেন। প্রথমে হাত পা বেঁধে দেয়। তারপর টাকা পয়সা, সোনা গয়না নিয়ে পালিয়ে যায়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.