কলকাতা

মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু নবম শ্রেনীর পড়ুয়ার

টিউশন পড়তে গিয়ে , মহালয়ার সকালে মৃত্যু নবম শ্রেনীর পড়ুয়ার । জানা গেছে , ওই পড়ুয়ার কোচিং সেন্টারের বাইরেই তাকে চাপা দিয়ে দেয় জেসিবি । ঘটনা বাঁশদ্রোণী থানার অন্তর্গত ১১৩ নং ওয়ার্ডের দীনেশ নগর অটোস্ট্যান্ডের কাছের । ঘটনায় বিক্ষোভ এলাকাবাসীদের । জানা গেছে , মৃত পড়ুয়ার নাম সৌম্য শীল । বাঁশদ্রোণী এলাকারই বাসিন্দা সে । মৃত কিশোর , গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণীতে পড়তো । মৃত পড়ুয়ার বাবা, পেশায় রিক্সা চালক ।

স্থানীয়রা জানিয়েছেন , মহালয়ার সকালে টিউশন পড়তে যাচ্ছিল ওই কিশোর । সাইকেল নিয়ে যাচ্ছিল সৌম্য , কিন্তু জেসিবি আসতে দেখে , রাস্তায় এক নারকেল গাছের পাশে সাইকেল নিয়ে দাড়িয়ে যায় সে । কিন্তু জেসিবি টি তাও পিষে দেয় কিশোরকে । সৌম্যর রক্তে ভেসে যায় গোটা এলাকা । সৌম্যকে উদ্ধার করে , স্থানীয়রা বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে , সেখানে কর্তব্যরত চিকিৎসক , তাকে মৃত বলে ঘোষণা করেন ।

এ বিষয়কে কেন্দ্র করে , ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা । তাদের দাবী , দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল অবস্থায় রয়েছে । প্রশাসনকে এ বিষয়ে জানানো হলেও কাজ হয়নি । সম্প্রতি , রাস্তায় মাটি ও স্টোনচিপ ফেলে , রাস্তা সারাইয়ের কাজ শুরু হয় । যার ফলে , চলাচলের ক্ষেত্রে , ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় স্থানীয়দের ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.