জেলা

২৯০০ কেজি ভেজাল ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার ৩

ফের ভেজাল ঘি উদ্ধারে অভিযান নদীয়ার শান্তিপুর থানার। গোপনসূত্রে খবর পেয়ে ২৯০০ কেজি ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।পুলিশ সূত্রে খবর গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভেজাল ঘি এর বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। নদীয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বুইচা ঘোষ পাড়া এলাকায় সন্তু ঘোষ নামে এক ঘি ব্যাবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ সেখান থেকে ২৯০০ কেজি ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঘটনায় ৩ জন কে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত সন্তু ঘোষ নামে ঘি ব্যাবসায়ী পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত ৩ ব্যক্তির নাম গণেশ ঘোষ, অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ। এরা প্রত্যেকেই ফুলিয়া বয়রা এলাকার বাসিন্দা। ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.