জেলা

পরকীয়ার সন্দেহবশত স্বামী ব্লেড দিয়ে গলা কেটে খুন করল স্ত্রীকে

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সন্দেহবশত স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায়। মৃত মহিলার নাম সাবরিন।অভিযুক্তের নাম জাভেদ।

পুলিশ সূত্রে জানা যায়,জাভেদ হাপুর এলাকার পিলখুয়ার বাসিন্দা। তাঁদের বিয়ে হয় ২০২০ অর্থাৎ কোভিড পরিস্থিতি চলাকালীন। তাঁদের তিন বছরের একটি কন্যাসন্তান আছে।জাভেদের ভাই আনিস জানিয়েছেন, বিয়ের পর থেকেই তার দাদা অর্থাৎ জাভেদ সাবরিনকে মারধর করতেন। সাবরিন গত আট মাস যাবত শ্বশুরবা়ড়ির লোকেদের সঙ্গে থাকতেন।

পুলিশ সূত্রে খবর, শশুর বাড়িতে থাকাকালীন তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং কুড়ি দিন পর ফিরে এলে জাভেদ তাঁর সাথে অশান্তি শুরু করেন বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে এবং মারধরও করেন। আর ঠিক সেই মুহূর্তেই জাভেদ ব্লেড দিয়ে সাবরিনের গলা চিরে দেন। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সাবরিনের। এমনকি ছাড় পাইনি তাঁর তিন বছরের কন্যা শিশুটিও, তার গলাতেও ধারালো ব্লেড চালিয়ে দেয় তার বাবা জাভেদ। এবং সবশেষে নিজে আত্মহত্যার চেষ্টা করে।

জাভেদ এবং তাঁর কন্যাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। বর্তমানে দিল্লি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা দুজনেই। যদিও চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.