রাজ্য

পরাজয়ের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পালাবদল। দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার রাজ্যে ক্ষমতার দখল নিল ভারতীয় জনতা পার্টি। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় নিশ্চিত করেছে গেরুয়া শিবির, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে দিয়েছে।

সবচেয়ে বড় চমক এসেছে ভবানীপুর কেন্দ্রে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী। এই ফলাফল তৃণমূল শিবিরে স্পষ্ট ধাক্কা দিয়েছে, কারণ এই কেন্দ্র এতদিন মুখ্যমন্ত্রীর শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল। পরাজয়ের এই আবহেই মঙ্গলবার বিকেল ৪টেয় কালীঘাটে নিজের বাসভবনে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক ডেকেছেন মমতা। সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক মহলের এখন নজর, এই বৈঠকে তৃণমূল নেত্রী কী বার্তা দেন। পাশাপাশি আগামী দিনে তৃণমূলের রণকৌশল কীভাবে তৈরি হয় সেই দিকে তাকিয়ে রয়েছে সকলে।

এদিকে ভোটগণনার দিন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে হামলার অভিযোগ তুলে সরব হয়েছেন মমতা। তাঁর দাবি, সেখানে পৌঁছনোর পর তাঁকে শারীরিকভাবে হেনস্থার করা হয়। লাথি ও ধাক্কা মারা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল এজেন্টকে সরিয়ে দেওয়ার খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। রাহুল গান্ধী প্রকাশ্যে মমতার পাশে দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা করেছেন। সব মিলিয়ে, নির্বাচনী ফলাফল ও পরবর্তী উত্তেজনা দুইয়ের জেরেই রাজ্যের রাজনীতি এখন তীব্র অনিশ্চয়তার মুখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.