রাজনীতি

কে হবেন বঙ্গ বিজেপির নতুন মুখ্যমন্ত্রী? তালিকায় এগিয়ে কে ?

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে , প্রথম বার ফুটছে পদ্মফুল । কিন্তু নেতৃত্ব কে দেবেন ? কে হবেন মুখ্যমন্ত্রী ? নানান জল্পনা এই একটাই প্রশ্নে । উল্লেখ্য , দেশের স্বরাষ্ট্রমন্ত্রী , পূর্বেই বাংলায় প্রচারে এসে জানিয়ে দিয়েছিলেন , বাংলার ভূমিপুত্রের হাতেই , বাংলার শাসন যাবে । কিন্তু স্পষ্ট করে , কোনো মুখ্যমন্ত্রীর মুখ বেছে দিয়ে যাননি তিনি । এবার তাই সবার মনে , একটাই প্রশ্ন , বঙ্গ জয়ের পর , বিজেপির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন ? জানা গিয়েছে , এই নাম ঠিক করতেই , আজ কলকাতায় আসতে পারেন , বিজেপির শীর্ষ নেতৃত্বরা ।

কিন্তু সর্ব বৃহৎ প্রশ্ন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কারা রয়েছেন বর্তমানে ?
এই দৌড়ে , যে ব্যক্তির নাম সবার আগে উঠে আসছে , তিনি শুভেন্দু অধিকারী । পূর্বেই স্লোগান উঠেছিল , ‘ভবানীপুরে জিতবে যে , মুখ্যমন্ত্রী হবে সে ‘ । আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল সংখ্যক ভোটে হারিয়ে ভবানীপুর জয় করেছেন শুভেন্দু অধিকারী । নন্দীগ্রামেও বিজয় পতাকা উড়েছে তাঁর । এতদিন বিরোধী দলনেতাও ছিলেন তিনি । উল্লেখ্য শুধু ভবানীপুর নয় , পূর্বেও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন তিনি । তাই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে , সবার আগে রয়েছেন তিনিই ।

এছাড়াও বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে , আরোও অনেকের নাম উঠে আসছে । এই দৌড়ে রয়েছেন দিলীপ ঘোষ , স্বপন দাশগুপ্তও । শমীক ভট্টাচার্যের নামও নতুন মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে উঠে আসছে । তবে তিনি কোনো আসন থেকে বিধানসভা আসন থেকে লড়েন নি , তাই তিনি এখন মুখ্যমন্ত্রী হলেও , ৬ মাসের মধ্যে , যে কোনো বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.