রাজনীতি

প্রতীক উর রহমান তৃণমূলে, সিপিএমের মহম্মদ সেলিমের খোঁচা

২৪ ঘণ্টা আগেই লাল ঝান্ডা ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রতীক উর রহমান। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং রাজ্য রাজনীতিতেও তুমুল আলোচনার জন্ম দেয়।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অনুষ্ঠানে প্রতীক উরকে নিয়ে সরাসরি খোঁচা দেন। তিনি বলেন, “তৃণমূল প্রতীক উরকে এক সপ্তাহের মধ্যেই ভুলে যাবে। আমরা তাঁকে মঞ্চ দিয়েছিলাম, ওরা রাস্তায় নামিয়ে দিয়েছে।”

সেলিম আরও বলেন, “বামপন্থীতে বিকাও একজন। বাকিরা টিকাও। আমরা যুবকদের মঞ্চ দিই। আমরা যাকে মঞ্চ দিয়েছিলাম, তাঁকে প্রথম দিনই রাস্তায় নামিয়ে দিয়েছে।” তিনি প্রতীক উরের তৃণমূলে যোগদান প্রসঙ্গে যোগ করেন, “তারা প্রথমে মারে, তারপরও যদি শিরদাঁড়া সোজা থাকে, তখন লোভ দেখায়। তারপরও শিরদাঁড়া সোজা রাখলে বলে, তুমি তো আমাদেরই লোক।”

প্রতীক উর সিপিএমে থাকাকালীন একবার হামলার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, তাঁর উপর আক্রমণ চালানো হয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা।

প্রসঙ্গত, প্রতীক উরের সিপিএম ছাড়ার আগে বর্ষীয়ান নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, সেলিম, সুজন চক্রবর্তী এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাঁকে ফোনে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেসব ব্যর্থ হয়ে, তিনি তৃণমূলে যোগদান করেন।

গতকাল আমতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর হাতে রাজ্যের শাসকদলের পতাকা নেন প্রতীক উর। এরপর অভিষেকের অফিসের বাইরে রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের পতাকা হাতে ছবি তুলে নেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.