কলকাতা: ভোটার তালিকা যাচাইয়ের দায়িত্ব এবার সম্পূর্ণ বিচার বিভাগের তদারকিতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে শনিবার কমিশনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
হাইকোর্টকে ইতিমধ্যেই ২৫০ জন জুডিশিয়াল অফিসারের তালিকা পাঠিয়েছে কমিশন। এর মধ্যে ১০০ জন NDPS ও পকসো আদালতের বিচারক, বাকি ১৫০ জন অন্যান্য মামলার বিচারক। কমিশন চাচ্ছে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে জুডিশিয়াল অফিসার।
সূত্রের খবর, ৪৫–৫০ লক্ষ ভোটারের নথি যাচাই করা এই সময়ে চ্যালেঞ্জিং, তবে প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “যাঁরা কোর লেভেলে সিদ্ধান্ত নেবেন, তাঁরা জেলা জল ও অতিরিক্ত জেলা জজ। যেকোনো সন্দেহজনক নাম সাপ্লিমেন্টারি তালিকায় যুক্ত হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনা কঠোর।”
নথি যাচাই প্রক্রিয়া সোমবার থেকে শুরু হবে, যার তদারকিতে থাকবেন মুখ্য সচিব, ডিজিপি ও কলকাতা পুলিশের কমিশনার।






