রবিতে মরন বাচন ম্যাচ কলকাতায় । ম্যাচের আগে , শনিতেই শহরে পৌঁছলেন গৌতম গম্ভীর । আর গম্ভীর কলকাতায় আসবেন কালীঘাট মন্দিরে যাবেন না , তা তো হয়না । শনির সকালেই মায়ের দর্শনে ছুটলেন গৌতম । প্রসঙ্গত , শুক্রের রাতেই ভারতীয় হেড কোচের কালীঘাটে পূজো দিতে যাওয়ার কথা ছিল , কিন্তু শেষ শনিবার সকলেই তিনি পূজো দিতে গেলেন কালীঘাটে ।
রবিবার ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মরণ বাচন লড়াই । যে দেশ জিতবে , সেই দেশই পৌঁছে যাবে টি২০ বিশ্বকাপের সেমি ফাইনালে । তাই সকাল সকালই মায়ের দর্শনে পৌঁছলেন গৌতম ।
তবে শনি নয় , শুক্রবারই কালীঘাটে যাওয়ার কথা ছিল গৌতম গম্ভীরের। কিন্তু শুক্রবার দুপুরে ভূমিকম্পের দরুন বন্ধ করে দেওয়া হয় কলকাতার রানওয়ে। যার ফলে চেন্নাই থেকে প্রায় ৪০ মিনিট লেট করে ভারতীয় ক্রিকেটার দের ফ্লাইট ওড়ে । যার ফলে কলকাতা পৌঁছাতেও দেরি হয়।
শনিবার সকাল সকাল একটি সাদা গাড়ি করে , কালীঘাট মন্দিরে যান গৌতম গম্ভীর । তাঁর পরনে ছিল একটি কালো টিশার্ট । মন্দিরে , মায়ের সামনে আরতিও করেন গম্ভীর । পূজো দেন টিম ইন্ডিয়ার জয়ের জন্য ।







