রাজ্য

মনোনয়ন জমার শেষ দিনে এখনও বাকি ১.৩৮ লক্ষ !

নিজস্ব সংবাদদাতা : আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকে রাজ্যে ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে । প্রথম পাঁচ দিনে মনোনয়ন জমা পড়েছে ১.৬২ লক্ষ। আজ, বৃহস্পতিবার মনোনয়নের জমা দেওয়ার শেষ দিন। সূত্রের খবর, এখনও ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা পড়ার কথা রয়েছে। তবে শাসকদলের বেশ কিছু আসনে মনোনয়ন জমা দেওয়া এখনও বাকি রয়েছে এমনটাই সূত্রের খবর। কিন্তু যেখানে মনোনয়ন নিয়ে রাজ্য জুড়ে এত অশান্তি, এত বাধা দেওয়ার অভিযোগ, সেই পরিস্থিতিতে এক দিনে এত মনোনয়ন জমা দেওয়া কি আদৌ সম্ভব? এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরাই প্রশ্ন তুলছেন। কমিশন এখনও পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ।

উল্লেখ্য মনোনয়নের সময়সীমা বাড়ানো নিয়ে আগে থেকেই একটা জটিলতা তৈরি হয়েছিল । বিরোধীরা মনোনয়নের সময়সীমা বাড়ানো নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন । এই মামলা হাইকোর্ট পর্যন্তও গড়িয়েছে । সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ায় বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি। সূত্রের খবর, কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, শনিবার পর্যন্ত বিজেপি একাই মনোনয়ন দিয়েছে ৪,৯০৩টি। যদিও দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। কিন্তু তখনও তৃণমূল ‘খেলা’র খবর দেখায়নি। শেষবেলায় চমক দিল তৃণমূল। তৃণমূল সবাইকে টেক্কা দিয়েছে ।

উল্লেখ্য রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩, ৩১৭ টি। জেলা পরিষদের সংখ্যা ২০ এবং পঞ্চায়েত সমিতি ৩৪১ টি রয়েছে। সূত্রের খবর, ত্রিস্তরীয় ব্যবস্থায় প্রায় ৬৫ হাজার দলীয় প্রার্থীর কাছে দলের অনুমোদনের ফর্ম পাঠানো হয়েছে। তবে বৃহস্পতিবারের মধ্যেই বাকি ১.৩৮ লক্ষ মনোনয়ন জমা দেওয়া সম্ভব কিনা, এই বিষয়ে কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। প্রসঙ্গত মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না বলে প্রথম থেকেই অভিযোগ তুলছিলেন বিরোধীরা। যার জেরে ভাঙড়, ক্যানিং, মুর্শিদাবাদের মতোন একাধিক জায়গায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.