নিয়োগ দুর্নীতি মামলায় বাগদার বাসিন্দা রঞ্জন ওরফে চন্দন মন্ডল কে গ্রেফতার করলো সি বি আই। দুর্নীতি কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালেই তাকে নিজাম প্যালেস ডেকে পাঠিয়ে ছিলেন। জিজ্ঞাসাবাদ এর সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে গিয়েছেন চন্দন।
এরপরই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়। শুক্রবার বিকেলেই তাকে আলিপুর আদালতে তোলা হবে। বছরখানেক আগে ‘সৎ রঞ্জন’ নামে একটি ভিডিও youtube এ প্রকাশ করেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। উত্তর ২৪ পরগনার বাগদার রঞ্জন টাকা নিয়ে বহু লোককে স্কুলেরচাকরি পাইয়ে দিয়েছিলেন। পরে অবশ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে তা স্বীকারকরে নেন তিনি। উচ্চ আদালতের নির্দেশে চন্দনের নামে চার্জশিট দেয় সিবিআই।
উপেন তাঁর অভিযোগ জানিয়েছিলেন টাকার বিনিয়োগ বহু চাকরিপ্রার্থীকে চাকরি পাইয়ে দিয়েছিলেন চন্দন। নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিপ্রার্থীদের নেওয়া টাকা বিভিন্ন হাত ঘুরে কাদের কাছে পৌঁছাত, রঞ্জনকে নিজেদের হেফাজতে নিয়ে তা খতিয়ে দেখতে পারে সিবিআই।







