কলকাতায় ফ্যাশন শো হচ্ছে, চোরেরা রেম্পে হাঁটাহাঁটি করছে, মমতা সুপর্ণখা । বসিরহাট মহকুমায় সন্দেশখালির নেজাটের দক্ষিণ আকড়াতলায় বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার নেতৃত্বে প্রকাশ্য জনসভায় এদিন সন্দেশখালির পাত্র পাড়ায় যেসব বিজেপির মহিলা কর্মী আন্দোলন করেছিল তাদেরকে একদিকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়েছেন। এমনকি তাদের জন্য সেবা কেন্দ্র খোলা হয়েছে সন্দেশখালি জেলিয়াখালীতে বলেও জানান। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একযোগে ব্রিগেড জনসভা কে কটাক্ষ করেছে প্রথমে ৩০০ মিটার র্যাম্প ওয়াক, সেটা নিয়ে বলেছেন কলকাতায় চোরদের রানী চোরদের নিয়ে ফ্যাশন শো করছে। সেখানে চোরেরা হাটাহাটি করছে, পাশাপাশি এও বলেন মমতা সুর্পনখা, প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেন উনি নিজে বহিরাগত হয়ে। নিজের ছেলেমেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ায়। শেখ শাহজাহান নিয়ে শুভেন্দু বলে ডিসেম্বর বসিরহাটের রেল কলোনির মাঠে বলে গিয়েছিলাম, শেখ শাহাজান এখন জেলে এরপর একে একে বসিরহাট মহকুমার তৃণমূল নেতাদের নাম বলেন। অপেক্ষা করুন সময় দিন সবাইকে জেলে যেতে হবে, শেখ শাজাহান কে যখন পুলিশ ধরে । বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় যে ভাবে হেঁটে যাচ্ছিল মনে হচ্ছিল বাংলার বাঘ । এখন বিড়াল হয়ে গেছে। যেভাবে দেখছেন ছাল উঠে গেছে আলোটা কুকুরের মত ঘেউ ঘেউ করছে। আরো কিছু অপেক্ষা করছে সব দেখতে পাবেন রাজ্যের মানুষ।
Read Next
November 14, 2026
সুকুমার রায়ের ছড়ার অনুপ্রেরণায় বামেদের কটাক্ষ, ‘হিংটিংছট’ ছড়া লিখে সোশ্যাল মিডিয়ায় অগ্নিমিত্রা
November 14, 2026
ভানুয়াতুতে অভিষেকের নিজস্ব দ্বীপ! বিস্ফোরক দাবি মদন মিত্রের, পাল্টা আক্রমণ তৃণমূল-বিজেপির
November 14, 2026
বিজেপির পতাকা ব্যবহার করে অরাজকতা বরদাস্ত নয়, কড়া বার্তা শমীক ভট্টাচার্যের! এফআইআরের নির্দেশ
November 13, 2026
ফোনে নজরদারির অভিযোগ রাহুল গান্ধীর, মোদিকে বিতর্কে আমন্ত্রণ! পাল্টা কটাক্ষ বিজেপির
November 13, 2026
মিশন উত্তরপ্রদেশ: নভেম্বরের শেষেই ময়দানে নামছেন অমিত শাহ
November 12, 2026
‘দাদা-বোনের সম্পর্কের কথা বলবেন না’, কুণালকে পাল্টা আক্রমণ নয়নার! পুরনো মন্তব্য প্রত্যাহারের দাবি
Related Articles
Check Also
Close







