রাজনীতি

বড়ো ঘোষণা: মমতার পর মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়! বক্তব্য কুণাল

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে কে বসবেন সেই নিয়ে তর্ক বিতর্ক চলছিল বহুদিন থেকেই। এবার সেই বিতর্কের স্পষ্ট উত্তর দিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদে থাকার ডেডলাইন ও বলে দিলেন তিনি। চুঁচুড়ার একটি সভামঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি একথা ঘোষণা করেন।

তিনি বলেন,”তৃণমূলের ক্ষতি করতে পারলে, তৃণমূলকে দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেয়ওয়া যাবে! সে গুড়ে বলি। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি।তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলে মেয়ে তৈরি করুন।”

এর পর তিনি আরও বলেন,”মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক আরএসএস বিজেপি নাকি সিবিআই-ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি। গদ্দার বিজেপি, না পুরনো বিজেপি। শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি। এগুলো আগে বিজেপি ঠিক করুক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.