রাজ্য

অনির্দিষ্ট কালের জন্য রাজ্যে চাকরির নিয়োগ বন্ধ থাকায় চাকরিপ্রার্থীদের মাথায় হাত!

বড়ো ঘোষণা রাজ্যের তরফে। অনির্দিষ্ট কালের জন্য ডব্লিউবিসিএস বা অন্য চাকরির পরীক্ষা বন্ধ থাকলো। কিন্তু কেনো হঠাৎ এই সিদ্ধান্ত? কারণ, কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। যার জন্য বাতিল হয়েছে ২০১১ সাল থেকে জারি হওয়া প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছে।

তবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় মানতে নারাজ। ইতিমধ্যেই রাজ্য তার প্রস্তুতি কার্য শুরু করে দিয়েছে। তারা ওবিসি নিয়ে হাইকোর্টকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আপাতত সুপ্রিমকোর্টে গিয়ে হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নেওয়ার চেষ্টা করবে। আর বাকি প্রক্রিয়া নেওয়া হবে আদালতের দেওয়া নির্দেশের পর। বাকি প্রক্রিয়া আদালত নির্দেশ দিতে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন রাজ্য সরকার জানিয়েছে, সমস্ত নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে।

যতদিন না পর্যন্ত এই জটিলতা কাটছে ততদিন পর্যন্ত কোনও চাকরি নিয়োগের পরীক্ষা নেওয়া হবে না। কোনো নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না। তাই রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে সুপ্রিমকোর্টের থেকে রায় না পাওয়া পর্যন্ত। ফলত ছাত্রছাত্রীরা চিন্তায় পড়েছেন। রাজ্য সরকারের তরফে কোনও আভাস পাওয়া যায়নি যে কবে থেকে নিয়োগের পরীক্ষা ঠিক চালু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.