গোয়ার উত্তর জেলার আরপোরা এলাকায় শনিবার গভীর রাতে একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হল অন্তত ২৩ জনের। মৃতদের বেশিরভাগই ক্লাবের কর্মচারী বলে জানা গেছে। এমনকি এরইমধ্যে কয়েকজন পর্যটকও প্রাণ হারিয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীদের মত, রাত প্রায় ১টা নাগাদ আচমকা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে। ক্ষণিকের মধ্যে গোটা ক্লাবে আগুন পরে। পাশাপাশি ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা। অনেক মানুষ সেই সময় ভেতরে আটকে পরেছিল। যার ফলে আতঙ্কিত এলাকার মানুষ। কয়েক ঘণ্টার চেষ্টার ফলে উদ্ধার কাজ সম্পন্ন হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে ভিডিওতেও আগুনের ভয়াবহ তীব্রতা ফুটে উঠেছে। গোয়া পুলিশের ডিজি অলোক কুমার ঘটনাস্থলে পৌঁছে পৌঁছে পুরো পরিস্থিতি তদারকী করছেন।
পাশাপশি যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এখনো পর্যন্ত ২৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ভয়াবহ অগ্নিকান্ডের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত। স্থানীয় বিধায়ক মাইকেল লোবো আগুন নিয়ন্ত্রণে আনতে পুরো রাত কাজ করেছে দমকলকর্মীরা বলে জানিয়েছে। পাশাপাশি এই ঘটনার পর রাজ্যের সমস্ত নাইটক্লাবের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এখন খতিয়ে দেখছে প্রশাসন।গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকানন্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান। তবে পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে প্রশাসন।







