রাজ্য

বড় এক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার! ঘোষণা গরমের ছুটি এগোলো, ২ মে থেকে পরছে গরমের ছুটি

 

রাজ্যজুড়ে জারি হয়েছে দাবদাহের সতর্কতা। এরাম পরিস্থিতিতে রাজ্য সরকার গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এবারে প্রত্যেকটি সরকারি স্কুলে ২ই মে থেকে ছুটি পড়ে যাবে। আগামী নির্দেশ অনুসারে মে মাসের চতুর্থ সপ্তাহে গরমের ছুটি পরার কথা ছিল। আবহাওয়া প্রতিকূল হয়ে পড়ায় ছোট ছোট পড়ুয়াদের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আবার এও জানিয়ে দেওয়া হয়েছে যদি এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আবার স্কুল খুলে দেওয়া হবে যাতে পড়ুয়াদের পঠন-পাঠনের কোন বিঘ্ন না ঘটে। পারদ ক্রমশ উর্ধ্বমুখী তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে ৪২ এর পথে এগোচ্ছে। চারিদিকে গরম শুষ্ক আবহাওয়া। ১৩ই এপ্রিল থেকে নির্দেশ দেয়া হয়েছে প্রাতঃকালীন স্কুলে সময় সম্পর্কে বিজ্ঞপ্তি জারি হয়েছে।

 

সেই বিজ্ঞপ্তি তো বলা হয়েছে সকাল ৬:৩০ মিনিট থেকে ১১ঃ৩০ মিনিট পর্যন্ত স্কুলের পঠন পাঠন করানোর জন্য। একই সঙ্গে স্কুলে সকাল ৯ টা থেকে ৯:৩০ মিনিটের মধ্যে মিড ডে মিলের আয়োজন করার জন্য। আগামী সোমবার থেকে প্রাথমিক বেসরকারি স্কুলগুলিতে নতুন সময়সূচী চালু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.