কেন রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন পুরোটাই প্রকাশ করলেনপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সভা থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। ঘাটাল লোকসভার প্রার্থী দেব বলেন ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি ছিল মানুষের।আমি বলেছিলাম করে দেব।
কিন্তু করে দিতে না পারায় রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরে যেতে চেয়েছিলাম। তবে দিদি আমাকে বললো রাজনীতিতে তোমার মতো মানুষের প্রয়োজন। আমি দিদিকে বলি যদি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করে দেন তবেই আমি রাজনীতিতে ফিরবো। দিদি কথা রেখেছে,আরামবাগ সভায় ঘোষণা করেছে ইতিমধ্যে নির্বাচন কমিশনার কাছে ঘাটাল মাস্টার প্লান্টের কাগজ জমা পড়েছে,এবং দুটো কাজ শুরু করার আবেদনও করা হয়েছে।







